30pcs Auto Cooling Micro Fogger Full Setup Package For Cooling, Humidity Control, Irrigation, Watering, Gardening and Temperature Control in Livestock Farms
11490 Tk
-
অটো টাইমার ও ফিল্টার সিস্টেমসহ ৩০ পিস মাক্রো ফগার নজেল স্প্রিংকলার সেটাপ প্যাকেজ।
-
ব্যাবহার ক্ষেত্রঃ গরু-ছাগলের খামার, হাঁস-মুরগীর শেড, বাড়ীর ছাদের তাপমাত্রা নিয়ন্ত্রন, গ্রীন হাউজ, মাশরুম ঘরের আদ্রতা নিয়ন্ত্রন, বাগানে পানি স্প্রে কাজের জন্য উপযোগি।
-
ব্যবহার সুবিধাঃ কম খরচে দ্রুত তাপমাত্রা ও আদ্রতা নিয়ন্ত্রন।
- রিপিট টাইমার থাকায় আপনার ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর ফগার সিস্টেম অন-অফ করতে পারবেন।
- ফিল্টার থাকায় আয়রনযুক্ত বা ময়লা পানিও ব্যবহার করতে পারবেন। এতে ফগার সিস্টেম জ্যাম বা নষ্ট হওয়ার হবে না।
-
সহজেই যে কোন স্থানে সেট করা যায়।
-
দীর্ঘদিন একটানা ব্যবহার করতে পারবেন।
-
সারা মাসে সর্বোচ্চ ৫০-৬০ টাকার বিদ্যুৎ খরচ।
- যে কোন অংশ পরিবর্তন বা পরিবর্ধন করা যায়। প্রয়োজন অনুযায়ী ছোট-বড় করে ব্যবহার করা যায়।
প্যাকেজে যা যা পাচ্ছেনঃ
০১. পাইপ - ১৬০ ফিট।
০২. মাইক্রো ফগার নজেল - ৩০ পিস।
০৩. ফগার কানেক্টর - ৩০ পিস।
০৪. হাই কোয়ালিটি মটর - ০১ পিস।
০৫. রিপিট টাইমার - ০১ পিস।
০৬. এ্যাডাপ্টার - ০১ পিস।
০৭. ফিল্টার হাউজ - ০১ পিস।
০৮. ফিল্টার ফ্রেম - ০১ পিস।
০৯. ফিল্টার কার্টিজ - ০১ পিস।
১০. ওয়াটার লাইন কানেক্টর সুইচ - ০১ পিস।
বিঃদ্রঃ প্যাকেজের বাইরে অতিরিক্ত ফগার নজেল বা পাইপ প্রয়োজন হলে অর্ডার কনফার্মেশন কল করলে আমাদের প্রতিনিধিকে জানিয়ে দিবেন।
সেটাপ পদ্ধতীঃ
(১) জটিল অংশগুলো আমরাই ফিটিং করে দিবো।
(২) পানির সোর্স লাইন থেকে ফিল্টার পর্যন্ত যতটুকু পাইপ প্রয়োজন তা মোট পাইপ থেকে কেটে নিন এবং ফিল্টার হাউজে কানেক্ট করুন।
(৩) নীল পিউনমেটিক পাইপে ৩ থেকে ৪ ফিট পর পর কেটে পুশ কানেক্টরের সাথে পাইপ ও ফগার নজেল সেট করুন।
(৪) প্রাণীর রুমে ব্যবহারের ক্ষেত্রে যতটা সম্ভব উপরে ফগার নজেল ও পাইপ ঝুলিয়ে সেট করবেন, এতে ফগ বেশি স্থান জুড়ে কাজ করবে।
(৫) প্রথমবার ফগ তৈরী হতে সর্বোচ্চ এক মিনিট সময় নিবে। এক মিনিটের বেশি সময় পার হওয়ার পরও যদি নজেল থেকে কুয়াশা বের না হয়, তাহলে মটর চলা অবস্থায় যে কোন একটি নজেল খুলে পাইপে পানি আশা পর্যন্ত অপেক্ষা করুন এবং পানি আশামাত্রই নজেলটি লাগিয়ে দিন।
(৬) পুশ কানেক্টরে পাইপ ডুকিয়ে দিলেই তা সেট হবে এবং আপনি সাধারণভাবে টেনে খুলতে পারবেন না। খুলার প্রয়োজন হলে কানেক্টরের মাথায় রিং এর মত যে অংশ আছে তা কানেক্টরের দিকে চাপদিয়ে পাইপ বাহিরের দিকে টান দিন, পাইপ খুলে যাবে।
* অর্ডার কনফার্ম করতে আমাদের প্রতিনিধি কল করলে ডেলিভারি চার্জ দ্রুত পরিশোধ করার অনুরোধ করছি। ডেলিভারি চার্জ পরিশোধ ব্যতিত কোন অর্ডার কুরিয়ার করা হয় না। * কুরিয়ারের মাধ্যমে রিসিভকৃত পণ্যটি ভাংগা, নষ্ট, পুরাতন বা অর্ডারের সাথে মিল না থাকলে মেমো ও পণ্যের ছবি বা ভিডিও আমাদের হোয়াটস এ্যাপ নম্বরে পরবর্তি ২৪ ঘন্টার মধ্যে শেয়ার করুন। আশা করি, দ্রুতই সমাধান পাবেন।
Related Products
Free Delivery
On all order above BDT 50000
Easy 7 days replace
7 days Easy replace Guaranty. (ডিসি কারেন্ট সংযোগ দেওয়া যায় এমন পণ্য ব্যাতিত)
International Warranty
1 year official warranty (নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য)
Private2 100% secure checkout
COD/Mobile banking/visa